down of head

জন্মের পর দেখা গেলো শিশুর ২ মাথা, ৩ হাত

ভারতের মধ্যপ্রদেশে দুই মাথা ও তিন হাতওয়ালা অদ্ভুত শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ২৪ নভেম্বর, রবিবার রাজ্যটির গাঞ্জবাসোদা এলাকায় ওই অদ্ভুত শিশুটির জন্ম দেন ববিতা আহিরওয়ার নামে এক নারী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, জন্মের পর দেখা যায় নবজাতকটির দুটি মাথা, তিনটি হাত রয়েছে। সদ্য ভূমিষ্ঠ শিশুসহ তার মা ২১ বছরের ববিতা আহিরওয়ার আপাতত আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আর পাঁচটি শিশুর মতো একটি হৃৎপিণ্ড নিয়ে জন্মালেও নবজাতকের তিনটি হাতে দুটি করে হাতের পাতা রয়েছে।

সম্পর্কিত খবর