শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ছোট আকারের ফুলকপির পিস ৪০ টাকা

কিছুদিন ধরে বাজারে উঠছে নতুন সবজি ফুলকপি। নতুন ফুলকপি বাজারে ওঠায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের। তবে চড়া দামের কারণে এখনও সবজিটি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। নতুন এ সবজি ওঠার পর থেকে কিছুদিন ছোট আকারের ফুলকপি ৬০ টাকায় বিক্রি হলেও আজ একই ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০ টাকায়।

শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, আজও বাজারে বেশিরভাগ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আসন্ন শীত মৌসুমের সবজি ওঠার আগ পর্যন্ত বাজারে সবজির দাম এমন বাড়তিই থাকবে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল ৫০ থেকে ৬০ টাকায়, বেগুন ৬০ থেকে ৭০ টাকায়, করোলা ৬০ থেকে ৭০ টাকায়, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকায়, ঝিঙ্গা ৬০ টাকায়, টমেটো ১৬০ টাকায়, গাজর ১২০ থেকে ১৪০ টাকায়, বরবটি ৮০ টাকায়, কাঁকরোল ৬০ টাকায়, মূলা ৬০ টাকা ও সিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কাঁচা মরিচের দাম গত কিছুদিনের চেয়ে অল্প কমে ১২০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে।

রাজধানীর গুলশান সংলগ্ন কাঁচা বাজারে সকাল সকাল বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান বলেন, শীত প্রায় চলেই এলো তবু আমাদের মতো সাধারণ ক্রেতাদের চড়া দামেই প্রতিটি সবজি কিনতে হচ্ছে। বাজারে প্রতিটি সবজি বা কাঁচা পণ্যের দাম অতিরিক্ত, যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। আজ তিন/চার মাস ধরে সবকিছুর বাজার চড়া। বাজার মনিটরিংয়ের অভাবেই দ্রব্যমূল্য এমন ঊর্ধ্বগতিতে রয়েছে।

বাড্ডা কাঁচা বাজারের সবজি বিক্রেতা আলতাফ হোসেন বলেন, প্রতিটি সবজির বাজার কয়েক মাস ধরে চড়া এটা সত্য। অন্য যেকোনো বারের চেয়ে এবার সবজির দাম বেশি। আমাদের কেনা খুব বেশি পড়ছে। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করায় ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা যাচ্ছে। যে ব্যক্তি আগে এক কেজি সবজি কিনতেন, অতিরিক্ত দামের কারণে সে ব্যক্তি এখন আধা কেজি সবজি কেনেন। শীতের নতুন সবজি ওঠার আগ পর্যন্ত সবজি এমন বেশি দামেই বিক্রি হবে। এ দাম কমবে কেবল নতুন সবজি বাজারে আসার পর।

সম্পর্কিত খবর