ছয় মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস

বিএনপির মহাসমাবেশে নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও রমনা থানায় দায়ের করা নয়টি মামলার মধ্যে ছয়টিতে জামিন পেয়েছেন। বাকি ৩টিতে জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ৯ মামলায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতার দেখান।

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর ৩১ অক্টোবর রাতে মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। একই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই সময় তার বিরুদ্ধে ১১ টি মামলা দায়ের করা হয়। যার মধ্যে ৯টিতে গ্রেফতার দেখানো হয়েছে গত ১ ফেব্রুয়ারি।

সম্পর্কিত খবর