শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চীনকে পাল্টা জবাব দিল যুক্তরাষ্ট্র

করোনার সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে চীন। সীমান্তে কড়াকড়ির পাশাপাশি বেশি সংক্রমিত দেশগুলোতে বিমান চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। সেই বদলা নিতেই শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ৪৪টি যাত্রীবাহী বিমান চলাচল নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে আমেরিকান, ডেল্টা এবং ইউনাইটেড এয়ারলাইনসের বিভিন্ন বিমানের বেশ কয়েকজন যাত্রীর উড্ডড়নের আগে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসলেও চীনে পৌঁছানোর পর তাদের রেজাল্ট পজিটিভ আসে। এর পর চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ যোগাযোগ বিচ্ছিন্ন করার নীতি গ্রহণ করে ওই সব এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করেছিল।

তারই জের ধরে চীনের ৪৪টি ফ্লাইট বাতিল করা হয়।

চীনের এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, চায়না সাউদার্ন এয়ারলাইনস এবং জিয়ামেন এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইট ৩০ জানুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের মাত্র সপ্তাহ তিনেক আগে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

বেইজিংয়ে গত সপ্তাহে প্রথম কমিউনিটি পর্যায়ে ওমিক্রন সংক্রমণ হওয়ার পর সেখানে এরইমধ্যে হাজার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার হার।

 

সম্পর্কিত খবর