শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি
‘চিকিৎসকরা অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা’

চিকিৎসকরা কর্মঘণ্টা শেষ করার আগে প্রাইভেট প্র্যাকটিসের জন্য হাসপাতাল ত্যাগ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সমান্ত লাল সেন।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সামন্ত লাল বলেন, অফিস টাইমে যিনি হাসপাতালের বাইরে যাবেন, তিনি যে-ই হোন না কেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে এবং প্রমাণিত হয়, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের বলি– ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)। কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তারা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়। ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসককে এ জন্য বিএমডিসি শাস্তির আওতায়ও এনেছে। সুতরাং সরাসরি আমরা ভুল চিকিৎসা বলে দেব– সেটি কিন্তু ঠিক নয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা তাদের অধিকার। কিন্তু আমি দেখেছি, কিছু চিকিৎসক ১২টার আগেই তাঁদের প্রাইভেট চেম্বারে চলে যান। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক অফিস সময়ে প্রাইভেট চেম্বারে গিয়ে অস্ত্রোপচার করেন এবং দুর্ভাগ্যজনক, সেই রোগীর মৃত্যু হয়। আমি খবরটি পাওয়ার পর লজ্জায় মাথা ওঠাতে পারছিলাম না। এ বিষয়গুলো কঠোরভাবে দেখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন প্রমুখ।

এন এস

সম্পর্কিত খবর