শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ,  মৃত্যু হল ডেভিড বেনেটের

চিকিৎসাশাস্ত্রে নজির গড়ে মানবদেহে প্রতিস্থাপিত হয়েছিল শূকরের হৃদপিণ্ড। কিন্তু স্থায়ী হল না সেই সাফল্য। অস্ত্রোপচারের ২ মাস পর মৃত্যু হল মার্কিন প্রৌঢ়ের । বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। মেরিল্যান্ডের ৫৭ বছর বয়স্ক ডেভিড বেনেট সিনিয়রের হার্টে গত জানুয়ারিতে একটি নজিরবিহীন অপারেশন করা হয়। কারণ তার শরীর সাধারণ হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য অযোগ্য বলে বিবেচিত হয়েছিল। প্রায় দুই মাস ধরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃদপিণ্ড তাকে বাঁচিয়ে রেখেছিল। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক সার্জন বার্টলে গ্রিফিথ নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ৭ জানুয়ারি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন ডেভিড।

ডু-অর-ডাই সিচুয়েশন থেকেই বড়সড় ঝুঁকি নেন তিনি। ডেভিডের শরীরে শূকরের হার্ট বসান। জানা গিয়েছে, যে শূকরের হার্টটি অপারেশনে ব্যবহার করা হয়েছে সেটির ১০ টি জিন ‘এডিট’ করা হয়েছিল। গ্রিফিথ জানাচ্ছেন, ”প্রথম দিকে এটি স্বাভাবিকভাবেই কাজ করতো। আমরা রোমাঞ্চিত ছিলাম , কিন্তু আমরা চিন্তিত ছিলাম আগামীকাল আমাদের জন্য কী পরিণতি নিয়ে আসবে।”মেরিল্যান্ড ইউনিভার্সিটি মিঃ বেনেটের মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করেনি, তবে বলেছে যে গত কয়েকদিন ধরে তার অবস্থার অবনতি হচ্ছিল । শেষমেশ চিকিৎসা কেন্দ্রে তার মৃত্যু হয়। অস্ত্রোপচারকারী ডাঃ বার্টলে গ্রিফিথ একটি বিবৃতিতে বলেছেন, “মিস্টার বেনেটের মৃত্যুর কারণে আমরা বিধ্বস্ত। তিনি একজন সাহসী এবং মহৎ রোগী হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন যিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। ডেভিড বেনেটের পুত্র এই অস্ত্রোপচার এবং বাবার যত্নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন , তাঁর বাবার এই অস্ত্রোপচার ভবিষ্যতের রোগীদের জন্য নতুন দরজা খুলে দেবে এবং সেই দিন আসবে যেদিন অঙ্গের ঘাটতির জন্য কাউকে জীবন দিতে হবে না। চিকিৎসকরা আশা করেছিলেন যে , জেনোট্রান্সপ্লান্টেশন নামে পরিচিত এই অস্ত্রোপচার নতুন অঙ্গের প্রয়োজনে বিপুল সংখ্যক রোগীদের সাহায্য করতে পারে।অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, অঙ্গদানের জন্য এই মুহূর্তে অপেক্ষমান রয়েছেন ১ লক্ষ ৬ হাজারেরও বেশি আমেরিকান। তাই যখন মিঃ বেনেটের জীবন বাঁচাতে একটি শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল, তখন এটিও উত্তেজনার কারণ তৈরী করেছিল চিকিৎসক মহলে । এমনকি কয়েক সপ্তাহ ধরে, মিঃ বেনেট-ও তাঁরনতুন হৃৎপিণ্ড নিয়ে ভালো হয়ে উঠছিলেন। এমনকি ফেব্রুয়ারির শেষের দিকে, তাঁর গান গাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে । কিন্তু শেষমেশ জীবনযুদ্ধের লড়াই থামলো । বুধবার, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের একজন মুখপাত্র দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন মিঃ বেনেটের মৃত্যুর কোনও সুস্পষ্ট কারণ নেই এবং তার কি ঘটেছিল ডাক্তাররা তা পর্যালোচনা করছেন।তারা তাদের ফলাফলগুলি একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করার পরিকল্পনা করেছেন ।

 

 

সম্পর্কিত খবর