শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চট্টগ্রামেও কার্যকর হচ্ছে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া

চট্টগ্রাম মহানগরেও গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হতে যাচ্ছে। রোববার (৫ ডিসেম্বর) এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরেও গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া আমরা কার্যকর করতে যাচ্ছি। কখন থেকে এটা কার্যকর হবে, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা দেবো।

তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন অনেক পরিবহন শ্রমিক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার তেলের দামও বাড়িয়েছে। কিন্তু বাস মালিকদের কর দ্বিগুণ করা হয়েছে। আমরা সংবাদ সম্মেলনে এই কর পূর্বের মতো নির্ধারণের দাবি জানাবো। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে সভা হয়। সেখানে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া ও মালিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান বলেন, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের বিষয়টি নিশ্চিত। রোববার বিস্তারিত জানানো হবে।

ঢাকায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন পরিবহন মালিক সমিতির নেতারা। এরপর চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলার ব্যাপারে কোনও ঘোষণা না দেওয়ায় চট্টগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ-মানববন্ধন করেন। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ৯ দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি প্রজ্ঞাপন জারি করে তাদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করার দাবি জানান।

সম্পর্কিত খবর