শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘গ্রেফতার এড়াতে’ যে কোনোভাবে ‘পালাতে’ চাইছেন গোতবায়া

শ্রীলংকার সদ্যই পদত্যাগ করা সাবেক প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে বিমানে করে সোমবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি পালাতে পারেননি। খবর এনডিটিভির। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে স্ত্রীকে নিয়ে কলম্বো বিমান বন্দরে এসেছিলেন প্রেসিডেন্ট। তিনি আরব আমিরাতে চলে যেতে চেয়েছিলেন।

স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের পর বিমানবন্দরে আসেন তিনি। কিন্তু বিমানবন্দরের ভিআইপি লঞ্জের কাস্টমস কর্মকর্তারা সরে পড়েন। ফলে সারারাত বসে থেকেও তার বিদেশে যাওয়ার অনুমোদন পাননি।

যদিও তিনি সাধারণ টার্মিনাল ব্যবহার করতে পারতেন। কিন্তু নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সাধারণ টার্মিনালে যাননি তিনি। এনডিটিভি আরও জানিয়েছে, বিমানবন্দরে চরম অপমানিত হওয়ার পর মঙ্গলবার নৌ বাহিনীর একটি টহল জাহাজ দিয়ে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছেন তিনি।

দেশের প্রেসিডেন্ট হওয়ায় আইন অনুযায়ী গোতবায়া রাজাপাকসেকে গ্রেফতার করা যেত না। আর এ কারণে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি দেশ থেকে চলে যেতে চেয়েছিলেন।

কিন্তু এখন পদত্যাগ করায় তাকে গ্রেফতারে বাঁধা থাকবে না। আর তাই এখন গ্রেফতার এড়াতে যে কোনো উপায়ে তিনি পালানোর চেষ্টা করছেন।

এদিকে গত শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে আসেন। এক পর্যায়ে তারা প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়তে সমর্থ হন। এর আগেই গোপন একটি সুড়ঙ্গ ব্যবহার করে নৌ বাহিনীর সহায়তায় একটি নৌ ক্যাম্পে আশ্রয় নেন তিনি। সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর