শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বেড়েছে বিমানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালকে কেন্দ্র করে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বিশেষজ্ঞ দলের সহযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে। এরই মধ্যে বিমানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

রাজধানীর একটি হোটেলে জাইকা ও বিমান এ নিয়ে সেমিনারের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, জাইকা বিশেষজ্ঞ দলের প্রধান উপদেষ্টা তাকাশি হিরামাতসু, বিমানের পরিচালক মতিউল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশে জাইকার প্রধান তোমোহিদি ইচিগুচি।

কর্মকর্তারা জানান, জাইকার কারিগরি সহযোগিতা প্রকল্পের অধীনে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ২০২২ সালে দুই বছর মেয়াদি একটি যৌথ প্রকল্প গ্রহণ করে বিমান। এর মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হবে।

বিমান কর্মকর্তারা বলেন, প্রকল্পের অধীনে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট ক্রয় ও রক্ষণাবেক্ষণ, কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি, র‍্যাম্প সার্ভিস উন্নয়নসহ নানাবিধ প্রশিক্ষণ ও নীতিমালা প্রণয়নে বিমানকে সার্বিক সহযোগিতা দিচ্ছে জাইকার বিশেষজ্ঞ দল।

সম্পর্কিত খবর