শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

গোপালগঞ্জে শুকতাইল ইউনিয়নে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘণ্টাখানেকের এ সংঘর্ষে আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে বাড়িঘরে চলেছে হামলা ও ভাঙচুরের ঘটনা।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল সংঘর্ষের তথ্য নি‌শ্চিত করেছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৬টায় চন্দ্রদিঘলিয়া গ্রামের উত্তরপাড়ায় দুপক্ষের সংঘর্ষ হয়। বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা ও সাবেক চেয়ারম্যান শেখ আবেদ আলীর আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ হয়। আহতদের ১৪ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এঁদের মধ্যে গুলিবিদ্ধ মিঠুন মোল্লাকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, শুকতাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা ও সাবেক চেয়ারম্যান শেখ আবেদ আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জেরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুলিবিদ্ধ রবিউল মোল্লা জানান, সংঘর্ষের সময় আবেদ শেখের লোকজন গুলি চালান। এতে আমাদের বেশ ক‌য়েকজন সমর্থক গুলিবিদ্ধ হন।

পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ‘গুলিবিদ্ধ ১১ জন হাসপাতালে ভর্তি আছেন। সার্জারি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

 

 

সম্পর্কিত খবর