শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গুলশানে নিজ ঘরে গাড়িচালকের আত্মহত্যা

রাজধানীর গুলশান নিকেতন এলাকার একটি ভবনে রাসেল আহমেদ (৩২) নামে এক গাড়িচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।

পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবার ও সহকর্মীরা।

রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে নিকেতনের এফ ব্লকের ১১ নাম্বার ভবনের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।

শরিয়তপুরের ডামুড্ডা উপজেলার চরবয়রা গ্রামের মো. খোরশেদের ছেলে রাসেল। নিকেতনের ওই ভবনে চিশতী গ্রুপের গাড়িচালক ছিলেন তিনি।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ।

চিকিৎসকের বরাত দিয়ে গাড়িচালক রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ঘটনাটি গুলশান থানায় অবগত করা হয়েছে।

চিশতী গ্রুপের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, রোববার রাতে সহকর্মীরা তার রুমের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরে আশপাশের ভাড়াটিয়া এবং দারোয়ানের মাধ্যমে দরজা ভাঙেন তারা। এরপর ভেতরে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত রাসেলের ছোট ভাই মো. ফয়সাল আহমেদ জানান, সাত-আট মাস আগে তার বড় ভাই রাসেল বিয়ে করেন। তবে তার স্ত্রীর নানান সমস্যা থাকার কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। গত দেড় মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন রাসেল। রোববার রাতেও পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন রাসেল। এর কিছুক্ষণ পরেই রাসেলের সহকর্মীর মাধ্যমে জানতে পারেন, গলায় ফাঁস দিয়েছেন তার ভাই। পরবর্তীতে ঢাকা মেডিকেলে গিয়ে তার লাশ দেখতে পান।

সম্পর্কিত খবর