শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাফিলতিতে রোগি মারা গেলে জিরো টলারেন্স

কোনোরকম অনিয়ম, গাফিলতির কারণে রোগি মারা গেলে সে ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীকে জিরো টলারেন্স দেখানোর কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তিনি আমাকে কড়া নির্দেশ দিয়েছেন এসব ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে। কোনোরকম অনিয়ম, গাফিলতির কারণে কোনো রোগি মারা গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যেখানে অপারেশনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই সেখানে অপারেশন করা যাবে না এমন হুঁশিয়ারি দিয়ে ডা. সামন্ত লাল বলেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মানতে হবে। পুরো বিষয়টি নিজেই মনিটরিং করবেন বলেও জানান মন্ত্রী।

অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, গত এক মাসে ১ হাজার ২৭টি অবৈধ ক্লিনিক ডায়গনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। জানান চিকিৎসক এবং রোগী উভয়ের সুরক্ষা নিশ্চিত করা তার দায়িত্ব।

প্রসঙ্গত, সম্প্রতি অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ব্রিফিংয়ে, সম্প্রতি দুই শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া, অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধে স্থানীয় সংসদ সদস্যসহ সব মানুষের সহযোগিতাও চান তিনি।

সম্পর্কিত খবর