শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গাজায় মৃতের সংখ্যা প্রায় ২৭ হাজার

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯০০ জনে। গতকাল (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তেনের এই অঞ্চলটিতে হামাস-ইসরায়েলের সংঘাত চলছে ১১৭ দিন ধরে। দিন যত যাচ্ছে উপত্যকাটিতে তীব্র হচ্ছে আইডিএফের হামলা। তেল আবিবের ক্রমাগত এ হামলায় গত চার মাসে আহত হয়েছেন ৬৫ হাজার ৯৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, শেষ একদিনে গাজায় অন্তত ১৬টি স্থানে ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। যাতে প্রাণ হারিয়েছেন ১৫০ ফিলিস্তিনি। অন্যদিকে আহত হয়েছেন ৩১৩ জন। এছাড়া আইডিএফের অবরোধের ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে না পারায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে জানা গেছে।

অন্যদিকে ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজার ২০০ ইসরায়েলি। জিম্মি হয়েছেন ২৫০ জনেরও বেশি মানুষ যাদের অনেককে সাময়িক যুদ্ধবিরতিতে মুক্তি দিয়েছে হামাস।

জাতিসংঘের তথ্যমতে, হামাসের হামলার পর পুরো গাজাকে অবরুদ্ধ করে তেল আবিব। ফলে অঞ্চলটিতে শুরু হয় তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। এছাড়া আইডিএফের বোমা বর্ষণে গুরিয়ে গেছে গাজার প্রায় ৫০ শতাংশ বসতবাড়ি। যাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী।

সম্পর্কিত খবর