শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গফরগাঁওয়ে ইলেকট্রনিক্স দোকানে আড়াই লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় এলাকায় অবস্থিত ইকবাল ইলেকট্রনিক দোকানে  রোববার (২৪ অক্টোবর) সকালে বিভিন্ন অভিযোগে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের একটি টিম। এসময় ইকবাল ইলেকট্রনিক্স নামক দোকানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করে আদায় করেন।
জানা যায়, অভিযানে ইকবাল ইলেকট্রনিক্সে নকল ইলেকট্রনিক্স পন্য ফ্রিজ পাওয়া যায়। স্যামস্যাং ও ওয়ালটন কোম্পানির লেবেল লাগিয়ে ইলেকট্রিক পন্য ও ফ্রিজ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে সাথে সাথে তা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মেজর আখেরের নেতৃত্বে একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার মনিটরিং টিম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দিয়ে জরিমানা আদায় করে ব্যবসায়িকে ভবিষ্যতের জন্য সচেতন করেন ।

সম্পর্কিত খবর