down of head

গফরগাঁওয়ের কিলার রায়হান গ্রেফতার

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আন্তঃজেলার ডাকাত দলের সর্দার পেশাদার কিলার রায়হানকে (৪৮)গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ।বুধবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত ডাকাত রায়হান পাগলা থানাধীন বেলদিয়া গ্রামের আঃ রশিদ উরফে খোকা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গফরগাঁওয়ের সাবেক এমপি ক্যাপ্টন (অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদের এপিএস আলোচিত ইলিয়াস হত্যাসহ ৭টি হত্যা মামলা এবং ৫টি ডাকাতি ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।পাগলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামান বলেন, ডাকাত রায়হান পাগলা এলাকার আলোচিত ইলিয়াস হত্যা মামলার আসামি। সে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে।

সম্পর্কিত খবর