শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

খিলক্ষেতে অজ্ঞাত তরুণীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অজ্ঞাতনামা (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মর্গে পাঠানো হবে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনশি সাব্বির আহমেদ জানান, আজ সকালে খিলক্ষেত ৩০০ফিট রাস্তার পাশে মাটিচাপা দেয়া অবস্থায় ওই তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। শুক্রবার দিনগত রাতে কোন একসময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিআইডির ফরেনসিক টিম তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর