শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঈদ যাত্রায় আতঙ্ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

দুর্ভোগের অপর নাম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। ছোটখাটো দুর্ঘটনাতেই লেগে যায় মাইলের পর মাইল যানজট। সারা বছর একই চিত্র দেখা যায় সড়কটিতে। আর ঈদ আসলেতো কথাই নেই। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানজটে। চরম দুর্ভোগ পোহাতে হয় ঘরমুখো মানুষদের। যানবাহনেই ঈদ করতে দেখা গেছে বিগত বছরগুলোতে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে ৬ লেনে চলাচল করে যানবাহন। এর মধ্যে আবার কয়েকটি আন্ডারপাসও চলমান রয়েছে।

তবে বিপত্তি ঘটে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়কে। সেখানে দুই লেনের সড়কে চলাচল করে ৬ লেনের গাড়ি। এছাড়াও এলেঙ্গা থােকে সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে উঁচু নিচু থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চালাতে পারেন না চালকরা। ফলে ধীরগতির কারণে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ সারি। আর ঈদ আসলেই গাড়ির চাপও কয়েক গুন বেড়ে যায়।

ঈদের সময় লক্কর ঝক্কর ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামায় মালিকরা। অন্যান্য গাড়ির সাথে পাল্লা দিয়ে চালাতে গিয়ে প্রায় সময়ই এসব যানবাহন সড়কে নষ্ট হয়ে যায়। আর নষ্ট হওয়া ওইসব যানবাহন সরাতে গিয়ে কিছুটা সময় লেগে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ অংশে নলকা সেতু ও সড়কের সংস্কার কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারে না। যার প্রভাব পড়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে। অতিরিক্ত গাড়ির চাপ সামাল দেয়া সম্ভব হয় না। ঘন্টার পর ঘন্টা ঠাঁয় দাঁড়িয়ে থাকে যানবাহন।

এ মহাসড়কে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা জানান, চালকরা ট্রাফিক আইন ঠিকমত মেনে চলে না। ফলে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যানজটের অন্যতম কারণ এটা। আর বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দুই লেন হওয়ায় ৬ লেনের চাপ সামলাতে না পারায় গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। সেতুর বুথ সংখ্যা বাড়ানো ও এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ৬ লেন করা হলে যানজট নিরসন হবে।

চালকরা জানিয়েছেন, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ভালোভাবেই আসা যায়। এলেঙ্গার পর থেকে বঙ্গবন্ধু সেতু রোডে ঢুকলেই যানজটের কবলে পড়তে হয়। এছাড়া অনেক চালক পাল্লাপাল্লি গাড়ি চালায়। আগে যাওয়ার প্রতিযোগিতায় নেমে অন্য লেনে চলে যায়। ফলে সড়কে শৃঙ্খলা নষ্ট হয়। আর ঈদে লক্কর ঝক্কর যানবাহন সড়কে নামায় স্বাভাবিক গতি থাকেনা। ফলে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। সেই থেকেই যানজট শুরু হয়।

এদিকে ঈদে যাতে যানজট না হয় সে লক্ষ্যে মহাসড়কটিতে জেলা ও জেলার বাইরে থেকে প্রায় ৭শ’ পুলিশ মোতায়েত থাকবে। যারা সড়কে শৃঙ্খলাসহ যানজট নিরসনে কাজ করবে। এছাড়াও সড়কের বঙ্গবন্ধু সেতুর উভয়ের পাড়ের টোলপ্লাজায় ১২টি লেন দিয়ে যানবাহন যাতায়াত করতো। এবার ঈদে নির্বিঘ্নে যাতে যান চলাচল করতে পারে সে লক্ষ্যে দুই পাড়ের টোল প্লাজায় তিনটি করে মোট ৬ টি লেন বাড়ানো হবে। মোট ১৮ লেনে চলাচল করবে যানবাহন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঈদের সময় টোল প্লাজার পয়েন্ট বাড়ানো হবে। মোটরসাইকেলের জন্য দুই পাড়ে দুটি করে চারটি। এছাড়াও অতিরিক্ত আরো দু’টি লেন থাকবে। মোট ১৮টি লেন দিয়ে যানবাহন চলাচল করবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘ঈদে যে কোনো মূল্যে সড়কে যানজটমুক্ত রাখার চেষ্টা করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলভাবে গাড়ি চালাতে দেওয়া হবে না।

সম্পর্কিত খবর