শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কথার যুদ্ধ বন্ধ করে ভোটের যুদ্ধে আসুন, বিএনপিকে কাদের

কথার যুদ্ধ বন্ধ করে ভোটের যুদ্ধে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। সমালোচনা করে লাভ নেই, নির্বাচনের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। সমালোচনা ও কথার যুদ্ধ বন্ধ করে আসুন নির্বাচনে লড়াই করি।’

শনিবার (১৬ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রমজান উপলক্ষে দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে ইফতারসামগ্রী বিতরণ, ঘাতকের আঘাতে নিহত উসামা বেগম কনকের পরিবার ও ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

বিএনপির শীর্ষ নেতারা গণতন্ত্র নিয়ে দ্বৈত আচরণ করছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বহুদলীয় রাজনীতির মুখোশের আড়ালে যা করেছে, তা বাংলাদেশের মানুষ তা ভুলে যায়নি। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা।’

আওয়ামী লীগ তামাশার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। জনগণের আস্থা হারিয়েছে বলেই বিএনপি আজ জনগুরুত্বহীন।’

ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো এত ভালোভাবে দেশ কেউ পরিচালনা করেনি। দেশের মানুষ অতীতে কখনো এত ভালো ছিলো না। দেশ চালাতে গেলে ছোটখাটো ভুল হতে পারে। সব কাটিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, অন্য কেউ তা পারেনি। বিএনপির নেতারা শুধু সমালোচনাই করতে জানে, উন্নয়ন তাদের চোখে পড়ে না।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের সমালোচনা শুনে লাভ নেই। পাকিস্তান-শ্রীলঙ্কার অবস্থার সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনা করে দেখুন, দেশের মানুষ ভালো আছে। পদ্মা সেতু নির্মাণে কারও কাছ থেকে এক পয়সাও ঋণ নেওয়া হয়নি। শতভাগ দুর্নীতিমুক্তভাবে পদ্মা সেতুর নির্মাণকাজ হয়েছে।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।

সম্পর্কিত খবর