খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবে বিএনপি
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যৌথ সভা ডেকেছে বিএনপি। বুধবার বেলা একটায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে যৌথসভায় দলের যুগ্ম-মহাসচিব সম্পাদকমন্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যৌথসভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।


