শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

খালেদা জিয়ার ক্যাপসুল এন্ডোস্কপি করার সিদ্ধান্ত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার শরীরের অভ্যন্তরে এখনো ‘মৃদু’ রক্তক্ষরণ হচ্ছে। উৎস খুঁজতে ‘ক্যাপসুল এন্ডোস্কপি’ করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, বারবার এন্ডোস্কপি করলে তা খালেদা জিয়ার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

চিকিৎসক ও পারিবারিক সূত্র জানিয়েছে, বড় ধরনের রক্তক্ষরণের ঝুঁকি এড়াতে তাকে ইনজেকশন দেওয়া হচ্ছে। তার শরীর এতটাই দুর্বল যে, কথা বলতেও কষ্ট পাচ্ছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে ক্যাপসুল এন্ডোস্কপি করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য বিদেশ থেকে ক্যাপসুল আনা হচ্ছে।

ক্যাপসুল এন্ডোস্কপি সম্পর্কে চিকিৎসকরা জানান, এটি ক্যামেরাযুক্ত ক্যাপসুল। এটি মুখে খাওয়ানো হয়। ওই ক্যাপসুল শরীরের ভেতরে প্রবেশ করেই স্বয়ংক্রিয়ভাবে স্থিরচিত্র তুলতে থাকে, যা কম্পিউটারে দেখতে পান চিকিৎসকরা। ২৪ ঘণ্টার মধ্যে তা পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। প্রতি সেকেন্ডে কয়েকটি ছবি তুলতে সক্ষম এই ক্যাপসুল। সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে খুবই স্বল্পপরিসরে এর ব্যবহার রয়েছে।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার এখন পর্যন্ত পাঁচবার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। প্রতিবারই তিনি মারাত্মক মৃত্যুঝুঁকিতে ছিলেন। রক্তক্ষরণ হলে শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে, তিনি উঠে দাঁড়ানোর মতো শক্তি হারিয়ে ফেলেন। রক্ত বমির কারণে তার খাওয়া-দাওয়ায় অনীহাও বেড়েছে।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাকে বিদেশ পাঠাতে চিকিৎসকরা সুপারিশ করলেও সরকার কর্ণপাত করছে না। এতে প্রমাণিত হয়, এই ‘গণবিরোধী, ভয়াবহ দানবীয় ও স্বাধীনতাবিরোধী সরকার’ খালেদা জিয়াকে রাজনীতি করতে দিতে চায় না।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক সদস্য বলেন, গত ৭ ডিসেম্বর রাত থেকে বেগম জিয়ার আবার রক্তক্ষরণ শুরু হয়, পর দিন তা আরও বাড়ে। এর পর থেকে থেমে থেমে রক্তপাত হচ্ছে। রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখতে মাঝে মাঝে তাকে রক্ত দিতে হয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার যে ধরনের চিকিৎসা দরকার, সেই প্রযুক্তি আমাদের দেশে নেই।’

 

 

সম্পর্কিত খবর