শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ৮ জানুয়ারি তাঁকে কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। তবে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে রাখতে চাচ্ছেন না চিকিৎসক ও পরিবারের সদস্যেরা।

আজ শনিবার খালেদা জিয়ার আবার কিছু পরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকেরা তাঁকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। খালেদা জিয়ার চিকিৎসকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। এখন কিছুটা স্থিতিশীল বলা যায়। ৮ জানুয়ারি কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে তাঁর সুচিকিৎসা হচ্ছে না। তাই যেকোনো সময় আবার তাঁর রক্তক্ষরণ হতে পারে।’

ডা. জাহিদ আরও বলেন, ‘করোনা বাড়ছে, এ বিষয়ে চিকিৎসকেরা অবগত আছেন। তাঁদের সিদ্ধান্ত ছাড়া তো তাঁকে বাসায় নেওয়া সম্ভব নয়।’

সম্পর্কিত খবর