শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কড়া নিরাপত্তায় শুরু কলকাতা পৌর ভোট

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থানীয় সময় রোববার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচন হচ্ছে ইভিএমের সাহায্যে। ভোট গণনা হবে ২১ ডিসেম্বর। মোট ১৪৪টি ওয়ার্ডের ৪ হাজার ৯৫৯টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলছে। খবর আনন্দবাজার পত্রিকার।

সকাল থেকেই বেশ কয়েকটি কেন্দ্রে সহিংতার খবর পাওয়া গেছে। কড়া নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছেন ২৩ হাজার ৫০০ জওয়ান।

তাদের মধ্যে ১১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী। নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে কলকাতা পুলিশ, রাজ্যপুলিশ ও রাজ্যের সশস্ত্র বাহিনী।

কলকাতা মহানগরীতে মোট স্পর্শকাতর কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৩৯টি। প্রতিটি ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

এবার কলকাতা পৌর নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৯৫০ জন। কলকাতাবাসী এবার বোতাম টিপে ১৪৪ কাউন্সিলরকে বেছে নেবেন। মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন।

বেলা ১১টা নাগাদ ভোট দিতে যাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তার স্ত্রীও ভোট দিতে যাবেন তার সঙ্গে।

২০১৫ সালে শেষ পৌর নির্বাচনে তৃণমূল একাই জিতেছিল ১১৪ আসন। একুশের নীলবাড়ির লড়াইয়ে বিপুল জয়ের পর সেই আসন সংখ্যা ছাপিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী শাসক শিবির।

অন্যদিকে বিধানসভা ভোট এবং পরবর্তী উপনির্বাচনগুলোতে উপর্যুপরি বিপর্যয়ের পর পৌর ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি। ২০১৫ সালে বিজেপি পেয়েছিল মাত্র সাত আসন।

একইভাবে মহানগরীর প্রধান বিরোধী দলের তকমা ফেরাতে বদ্ধপরিকর বাম-কংগ্রেসও। যদিও ২০১৫ সালে মতো এবারও তারা লড়ছে আলাদাভাবেই।

২০১৫ সালে বামেরা পেয়েছিল ১৫ আসন। কংগ্রেস পেয়েছিল পাঁচ আসন। এ ছাড়া অন্যরা পায় তিন আসন। সব মিলিয়ে এবারের রাজনৈতিক লড়াই অন্যমাত্রা পেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

 

সম্পর্কিত খবর