শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘ক্ষমতায় থেকে কী করেছেন’ প্রশ্ন করায় যুবককে থাপ্পড়!

ভারতের এক রাজনীতিবিদকে ‘গত কয়েক বছর ক্ষমতায় থেকে কী করেছেন’? এমন প্রশ্ন করায় এক যুবককে একের পর এক কিল-ঘুষি-থাপ্পড় মারা হয়। শুধু তিনিই নন, মারধরে অংশ নেন পাশে থাকা পুলিশসহ অন্য সমর্থকরাও। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও।

অভিযুক্ত নেতার নাম জগিন্দর পাল। তিনি পাঞ্জাব বিধানসভায় কংগ্রেস দলীয় সদস্য। ভিডিওতে দেখা যায়, জগিন্দর পাল পাঠানকোট জেলার ভোয়ায় একটি অনুষ্ঠাতে বক্তব্য রাখছেন। এসময় ভিড়ের মধ্য থেকে এক যুবক কিছু একটা বলে তার দৃষ্টি আকর্ষণ করেন। তবে তখন তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বক্তব্য অব্যাহত রাখেন এমএলএ জগিন্দর।

এরপর এক পুলিশ কর্মকর্তা ওই যুবককে অনুষ্ঠানস্থল থেকে চুপচাপ বের করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই যুবক কথা বলতেই থাকেন। একপর্যায়ে তিনি চিৎকার করে নেতার উদ্দেশে বলেন, আপনি সত্যিই কী করেছেন?

তখন কংগ্রেস নেতা শান্তভাবে ওই যুবককে কাছে ডাকেন। যুবক কাছে গেলে প্রথমে তার হাতে মাইক্রোফোন তুলে দেন। এরপর আচমকা চড় থাপ্পড় মারতে শুরু করেন। এসময় যে পুলিশ কর্মকর্তা যুবককে সরিয়ে নিতে চেয়েছিলেন, তিনিও মারধরে যোগ দেন। এমনকি পাশে থাকা লোকজনও যুবককে কিল-ঘুষি মারেন। শেষপর্যন্ত আরেক পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে যুবককে গণপিটুনি থেকে বের করে নিয়ে যান।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়া বলেছেন, একজন এমএলএ’র এ ধরনের আচরণ করা উচিত হয়নি। কারণ আমরা জনগণের প্রতিনিধি এবং তাদের সেবা করার জন্যই এখানে এসেছি। কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। এ অবস্থায় কংগ্রেস নেতার এমন কাণ্ড রাজ্যটিতে ক্ষমতাসীন দলকে কিছুটা বিব্রতকর অবস্থাতেই ফেললো।

সূত্র: এনডিটিভি।

সম্পর্কিত খবর