শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ক্যাটল স্পেশাল ট্রেন চলবে ৬ জুলাই থেকে

কোরবানি ঈদকে কেন্দ্র করে এবারও কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। বিশেষ এই ট্রেনটি চলবে আগামী ৬-৮ জুলাই পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

বুধবার (২৯ জুন)তিনি গণমাধ্যমকে বলেন, খামারিদের ভোগান্তি ও পরিবহণ খরচ কমাতে সরকার এই সেবা চালু করেছে। প্রথমবারের মতো ২০২১ সালের ১৭ জুলাই চাপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ দশমিক ৪০ পয়সা। কোরবানিযোগ্য পশুর চাহিদামতো ওয়াগন জুড়ে দেওয়া হবে ট্রেনে। প্রতিটি ওয়াগনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ জানিয়েছেন, কোরবানির ঈদের আগে ঢাকা যেতে এক দিনের বেশি সময় লেগে যায়। এতে ভোগান্তি হয় গরু মালিকদের। সেই সঙ্গে দীর্ঘ সময় লাগার ফলে গরমে অসুস্থ হয়ে যায় গরু। কিন্তু ট্রেনে যানজটের সমস্যা থাকবে না। এছাড়া পশুভর্তি ট্রেনটি রাতে চলাচলকরার ফলে গরমে অসুস্থ হবে না পশু। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ক্যাটল ট্রেনটি বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর, টঙ্গী হয়ে তেজগাঁও পৌঁছাবে।

সম্পর্কিত খবর