শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কারণ ছাড়াই বাড়ছে লাভেলোর শেয়ারদর ও লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসইর এক চিঠির জবাবে এ তথ্য জানায় কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩৯ টাকা ১০ পয়সা। এরপর শেয়ারটির দর কমতে কমতে ৩০ ডিসেম্বর ৩৩ টাকা ৬০ পয়সায় নামে। তবে এর পর থেকেই দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮০ পয়সা। অন্যদিকে লেনদেন চিত্রেও একই অবস্থা দেখা গেছে। ৬ ডিসেম্বর থেকে লেনদেনে উত্থান-পতন চলতে থাকে। ওই দিন কোম্পানিটির ১১ লাখ ৩৮ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়। ৩০ ডিসেম্বর যা কমে দাঁড়ায় ১ লাখ ৫১ হাজার ৪৭৩টিতে। এর পর থেকেই লেনদেন অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ৪ জানুয়ারি দৈনিক লেনদেন দাঁড়ায় ৭০ লাখ ৮০ হাজার ১১০টিতে। সর্বশেষ গতকাল যা কমে ৫২ লাখ ১০ হাজার ১৫৩টিতে দাঁড়িয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে তাওফিকা ফুডস। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ৪ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ কোটি ৩৪ লাখ টাকার বেশি বা ৬৫ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৩ টাকা ১২ পয়সা।

সম্পর্কিত খবর