শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাবা শরীফ ও ধর্ম অবমাননা, জেলেপল্লীতে আগুন, গ্রেফতার ৪২

পবিত্র কাবা শরিফ এবং ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু জেলে পল্লীর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। এতে একটি মন্দিরসহ প্রায় ১৫/১৬টি ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়ার এলাকার পরিতোষ নামের এক ব্যক্তি পবিত্র কাবা শরীফ এবং ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয় এবং সেই পোস্টটি নিমিষেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে রাত সাড়ে ৯টার দিকে একটি হিন্দু জেলে পল্লীর কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে সেখানকার ১টি মন্দিরসহ প্রায় ১৫/১৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে রাতেই গোটা এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়।

পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, পীরগঞ্জ পৌরসভার মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২জন কে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাত ২টার দিকে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। ঘটনার প্রতিবাদে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবীতে আজ সকালে দিকে হিন্দু ধর্মাবলম্বীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে।

সম্পর্কিত খবর