শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কানের দুল থেকে বিলাসবহুল গাড়ি, জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য

কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে উপহার নিয়ে বিপাকে পড়েছেন বি-টাউন বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে করা ২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় জড়িয়েছে শ্রীলঙ্কান অভিনেত্রীর নাম।

টাইমস অব ইন্ডিয়ার খবর, তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মানি লন্ডারিং মামলার তদন্ত করছে। সেই চার্জশিটে বলা হয়েছে, জ্যাকুলিন ফার্নান্দেজের কাছে ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর নিজেকে পরিচয় দেন শেখর রত্ন ভেলা নামে। ২০২০ সালের ডিসেম্বরে জ্যাকুলিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ২০২১ সালের জানুয়ারিতে তাঁর মেকআপ আর্টিস্ট শান মুত্তাথিলের মাধ্যমে যোগাযোগ করেন। সুকেশ নিজেকে সান টিভির মালিক এবং একটি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন।

জ্যাকুলিন ফার্নান্দেজ তদন্তকারী সংস্থার কাছে জবানবন্দিতে বলেছেন, তিনি সুকেশের কাছ থেকে দুই জোড়া হীরার কানের দুল, দুটি হার্মিসের ব্রেসলেট, তিনটি বার্কিন ব্যাগ, গুচির পোশাক, একটি বহু রঙের পাথরের ব্রেসলেট এবং লুই ভিটন জুতা উপহার পেয়েছেন।

অন্যদিকে, সুকেশ চন্দ্রশেখর জানিয়েছেন, তিনি জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রায় ১৫ জোড়া কানের দুল, পাঁচটি বার্কিন ব্যাগ এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী দিয়েছেন।

সুকেশ আরও দাবি করেছেন, অভিনেত্রীকে কারটিয়েরকে চুড়ি ও আংটি এবং টিফানি অ্যান্ড কোম্পানির একটি ব্রেসলেট রোলেক্স ঘড়ি ছাড়াও উপহার দিয়েছেন ৭ কোটি রুপি সমমূল্যের গয়না। পাশাপাশি তাঁকে এসপুলাহ নামের একটি ঘোড়া উপহার দিয়েছেন। তিনি জ্যাকুলিনকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন। তবে জ্যাকুলিন দাবি করেছেন, তিনি গাড়ি ফেরত দিয়েছেন।

এ ছাড়া জ্যাকুলিন ফার্নান্দেজের যুক্তরাষ্ট্রে অবস্থান করা বোনকে দেড় লাখ মার্কিন ডলার ঋণ দেন সুকেশ। তাঁকে একটি বিএমডব্লিউ এক্স৫ গাড়ি উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। এখানেই শেষ নয়, অভিনেত্রীর বাবা-মাকে একটি মাসেরটি এবং একটি পোর্শে গাড়ি উপহার দিয়েছেন সুকেশ। জ্যাকুলিনের ভাইকে ৫০ হাজার মার্কিন ডলার ঋণও দিয়েছেন।

এক ওষুধ কোম্পানির সাবেক কর্ণধার মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। এ মামলায় গ্রেপ্তার হন এ দম্পতি।

সম্পর্কিত খবর