শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাদেরপন্থীরা যৌথ সভা ডেকেছেন ২ মার্চ

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) আগামী ২ মার্চ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা ডেকেছে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, যৌথ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। এতে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।

অন্যদিকে ১০ ফেব্রুয়ারি রওশন এরশাদের নেতৃত্বে তাঁর সমর্থকেরা পৃথকভাবে আগামী ৯ মার্চ দলের জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন।

গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে বিরোধ তৈরি হয়। এখন দুই অংশই পৃথকভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে। এভাবে দলটি ভাঙনের দিকে যাচ্ছে বলে উভয় অংশের নেতারা মনে করছেন।

সম্পর্কিত খবর