শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষিক্ত হলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৬তম কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (৩ নভেম্বর) চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ‘প্রবীনতম রেজিমেন্ট’ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন।

অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। এ সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল র‌্যাংক ব্যাজ’ এ ভূষিত করেন।

অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সবার উদ্দেশে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এই রেজিমেন্টের বীর সেনানীরাই ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সম্মুখ সমরে অংশগ্রহণ করে দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও একনিষ্ঠ উদ্যোগের ফলশ্রুতিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত হয়েছে আরও ১০টি ব্যাটালিয়ন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তারই দিক নির্দেশনায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সুসজ্জিত করা হয়েছে যুগোপযোগী ও সর্বাধুনিক প্রযুক্তির এপিসি, যানবাহন, মিজাইল, ভারী অস্ত্র, গ্রাউন্ড সার্ভেইলেন্স রাডার, মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামে। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অবস্থিত ‘অজানা শহীদ সমাধি’তে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠান শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন। তিনি এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং রেজিমেন্টের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

সম্পর্কিত খবর