শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

করোনায় শুধু যুক্তরাষ্ট্রেই ৯ লাখ মৃত্যু

গত দুই বছরে করোনার দাপটে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে, এই সংখ্যা বৃহস্পতিবার নাগাদ ৯ লাখ ছড়িয়ে গেছে। অর্থাৎ, বিশ্বের করোনায় মারা যাওয়া প্রতি ৬ জনের একজন যুক্তরাষ্ট্রের।

মৃত্যুর হিসেবে এর পরে থাকা দেশের সঙ্গে বিশ্বের ক্ষমতাধর দেশটির তফাৎ প্রায় ৩ লাখ। এ ছাড়া শনাক্ত রোগীর সংখ্যাও বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।

এ দিকে সর্বশেষ নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে শনাক্ত রোগী।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ৩৬ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৮৯৫ জন রোগী ও মারা গেছে ৫৬ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯ কোটি ১ লাখ ৬৩ হাজার ২৭৮ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।

গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন, গণ টিকাদান ও সর্বশেষ বুস্টারের অনুমতি সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। অতি সংক্রমণশীল ডেল্টার পর এখন আরও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন।

আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ৭ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৩৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯ লাখ ২ হাজার ১৪০ জন।

৪ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৯ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৯২ হাজার ৩৫৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৯২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ২৫ হাজার ৯২২ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

ফ্রান্সে ১ কোটি ৮১ লাখ ২২ হাজার ৭২৪ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১৫ জন।

পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৪৭৪ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৫৫ হাজার ৪০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩৮। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ২৮৮ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১৫ হাজার ৮০৭ জন শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

সম্পর্কিত খবর