শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

করমজলে ৩৪টি ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির ‘বাটাগুরবাস্কা ’

সুন্দরবনের করমজলে দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি বাটাগুরবাস্কা কচ্ছপ ৩৪টি ডিম দিয়েছে।

শনিবার রাতে প্রজনন প্রকল্পের পুকুরপাড়ের বালুর মধ্যে ওই ডিমগুলো দেয় কচ্ছপটি।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, কচ্ছপের ডিম দেওয়ার পরিবেশ উপযোগী করে আগে থেকেই প্রকল্পের পুকুরপাড়ে বালুর স্যান্ডবিজ তৈরি করে রাখা হয়েছিল। সেখানে শনিবার রাতে ডিম দেয় প্রকল্পের একটি কচ্ছপ।

এর পর রোববার সকালে বালুর মধ্যে থেকে ডিমগুলো তুলে ইনকিউভেশন (বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ) করা হয়েছে। বালুর স্যান্ডবিজ থেকে তুলে বাচ্চা ফোটানোর জন্য আবারও বালুর ইনকিউভেশনে রাখা হয়েছে ডিমগুলো।

ইনকিউভেশনে সঠিক তাপমাত্রায় (২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস) ৬০-৬৫ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর অর্থাৎ ২০২১ সালে এ প্রকল্পের চারটি কচ্ছপ ৯৬টি ডিম দেয়। এর মধ্যে ৭৯টি বাচ্চা ফুটে। আর ২০২০ সালে ২টি কচ্ছপের দেওয়া ৫৬টি ডিমে বাচ্চা হয় ৫২টি। যার গড় বাচ্চা ফোটার হার ৯০ শতাংশ ও তার চেয়েও বেশি। এবারও অন্তত ৯০ শতাংশের মতোই ডিমের বাচ্চা পাওয়া যাবে বলে আশাবাদী বন বিভাগ।

এ ছাড়া আরও একটি কচ্ছপ দুই-একদিনের মধ্যে ডিম দেবে জানান বন কর্মকর্তা মো. আজাদ কবির।

করমজল কচ্ছপ প্রজেক্টের স্টেশন ম্যানেজার আ. রব জানান, ২০১৪ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গড়ে তোলা হয় দেশের বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা কচ্ছপের প্রজনন প্রকল্প। শুরুতেই চারটি পুরুষ ও চার নারী কচ্ছপ দিয়েই এ প্রজনন কার্যক্রম শুরু হয়।

২০১৭ সাল থেকে এ প্রকল্পে কচ্ছপ ডিম দিতে শুরু করে। বর্তমানে এ প্রজেক্টে ছোট-বড় মিলিয়ে ৪৩৬টি কচ্ছপ রয়েছে। মূলত বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপের বংশবিস্তার, প্রজনন, খাদ্যাভাস, আচরণ ও বিচরণক্ষেত্রসহ নানা বিষয়ে জানতে গবেষণার জন্যই এ প্রকল্প চালু করে বন বিভাগ।

বন বিভাগের এ প্রকল্পের সঙ্গে রয়েছে অস্ট্রিয়ার জুভিয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তবে এ প্রকল্পটি সফলতার দিকেই অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন কচ্ছপ প্রকল্পের স্টেশন ম্যানেজার আ. রব।

 

 

সম্পর্কিত খবর