শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কপারটেক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজের নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারপারসন রাশিদা আব্বাস। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্বাসী আদম আলী, পরিচালক জুলফিকার আলী, সোয়েব আদম আলী ও মোস্তাফা সোয়েব, স্বতন্ত্র পরিচালক এএইচএম আরিফুল ইসলাম ও অধ্যাপক মো. আবু তালেব, কোম্পানির নিরীক্ষা ফার্মের অংশীদার মো. জাহিদুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এবং কোম্পানি সচিব শেখ মিরাজ আলী।

এর আগে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত কপারটেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা দেয়া হয়। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়। আগের হিসাব বছরের শেষে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা।

সম্পর্কিত খবর