শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ওএমএস চালু করছে পূবালী ব্যাংক সিকিউরিটিস

গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার ও পূবালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক সিকিউরিটিজ নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করতে যাচ্ছে।

 লক্ষ্যে কোয়ান্ট ফিনটেক লিমিটেড এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ।

আজ পূবালী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মাঝে এ সংক্রান্ত চুক্তিতে সএই করা হয়। এসময় পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ ও কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসই তে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দিবে। এর ফলে গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্ট ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ জাবেদ হোসেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের এজিএম সুবাস দাস, কোম্পানি সচিব গনপতি কুমার, এসপিও মোহাম্মদ আবুল কাশেম ও রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, আমরা এ পর্যন্ত যত প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছি, সবাই অনেক সন্তুষ্ট। বিশেষ করে পূবালী ব্যাংকের সাথে আজকে চুক্তি সাক্ষর করে আমরা খুবই উচ্ছ্বসিত। আমি আশা করছি যে আমাদের উভয় পক্ষের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে যে আমরা দেশি একটি ওএমএস প্রোভাইডার বাংলাদেশের প্রথম সারির একটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলাম।

তিনি বলেন, আমরা এর আগে দেশি বিদেশি আরও ২৭টি প্রতিষ্ঠানে সাথে কাজ শুরু করেছি। এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। তাদের সাথে থাকতে পেরে আমরাও গর্বিত। দেশীয় উদ্যোক্তা হিসেবে আমারা আনন্দিত।

এসময় পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ বলেন, দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ওএমএস নিতে পেরে আমার ভালো লাগছে। দেশি প্রতিষ্ঠান হলেও তারা ইতোমধ্যে সফলতার সাথে অনেকগুলো প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে। আশা করছি তারা সেবা দিয়ে সবার মন জয় করবে। একসময় সবাই দেশমুখী হবে।

সম্পর্কিত খবর