শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত-পায়ের রগ: পূজা চেরি

‘মাসুদ রানা’ নামের ছবিতে একজন জিমন্যাস্টের ভূমিকায় অভিনয় করছেন পূজা চেরি। সোহানা নামের চরিত্রটি ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।

শিখছেন জিমন্যাস্টিকের কষ্টসাধ্য শারীরিক বিদ্যা।

এটি শিখতে গিয়ে কঠিন ঝুঁকি নিচ্ছেন পূজা।

ঢাকাই ছবির এ নায়িকা গণমাধ্যমকে বলেন, ‘অনেক কষ্টের খেলা জিমন্যাস্টিক। বেশ সাবধানে খেলতে হয়। একটু এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত-পায়ের রগ। হতে পারে মৃত্যুও। শরীর ফ্লেক্সিবল না হলে এই খেলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে হয়।’

জানা গেছে, সাভারে বিকেএসপিতে জিমন্যাস্টিকে প্রশিক্ষণ নিচ্ছেন পূজা। সেখানেই হচ্ছে সিনেমার শুটিং। কয়েকজন জিমন্যাস্টিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে ও সহযোগিতায় শুটিং করে যাচ্ছেন তিনি।

সেখানে গত ৩ মার্চ দিনভর চলে তার খেলার দৃশ্যধারণ। এ দিন পূজার ‘ফ্রন্ট টার্ন স্প্লিট’ ও ‘ব্যাক সামারসল্ট ব্যাক টার্ন’–এর দৃশ্য ধারণ করা হয়।

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী ‘মাসুদ রানা’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত রাসেল রানা। ছবির শুটিং এখন শেষ পর্যায়ে বলে জানা গেছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর