শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ ও উন্নয়নে ১০ কোটি ডলার বা স্থানীয় মুদ্রায় প্রায় ১২১৭ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এসে উন্নয়ন সহযোগী এই সংস্থাটির সঙ্গে ঋণচুক্তি করল সরকার।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। আর এডিবির পক্ষে বাংলাদেশে সংস্থার কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন বলে ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যেও একটি প্রকল্প চুক্তি সই হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম আব্দুল হাকিম এ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পটির বাস্তবায়নকাল চলতি বছরের সেপ্টেম্বর হতে ২০৩০ সালের মার্চ পর্যন্ত।

প্রকল্পের মূল উদ্দেশ্য হল-ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্প-মেয়াদি ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তা করা।

ইআরডি বলছে, এডিবির এই ঋণ ‘কম সুদে’ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে; বার্ষিক সুদের হার ২ শতাংশ।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা সম্প্রসারণের জন্য ২০১৭ সালের নভেম্বরে এডিবির সহায়তায় ২৪ কোটি ডলার সমমূল্যের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল।

সরকার ও এডিবির যৌথ অর্থায়নে পরিচালিত ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২)’ আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে গ্রাহকদের ৬ শতাংশ সুদে বিতরণ করেছিল।

তখনও ঢাকা ও চট্টগ্রাম নগরীর বাইরের এলাকায় সুবিধাবঞ্চিত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এই তহবিল থেকে ঋণ পেয়েছিলেন এ প্রকল্পের আওতায়।

সম্পর্কিত খবর