শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

উৎপাদন সক্ষমতা বাড়াবে প্যারামাউন্ট টেক্সটাইল

উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য মূলধনি যন্ত্রপাতি, অবকাঠামো নির্মাণ ও অন্যান্য সহায়ক খাতে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল। এজন্য প্রায় ৮ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করবে তারা। ফলে কোম্পানিটি প্রতি মাসে ৭০ লাখ ডলার আয় করতে পারবে। বৈদেশিক মুদ্রায় মেয়াদি ঋণের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে কোম্পানিটি।

এর আগে গত মাসে কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানায় প্যারামাউন্ট টেক্সটাইল। বর্তমান নাম পরিবর্তন করে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। পাশাপাশি অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। এটি বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ২৪ পয়সা।

ডিএসইতে গতকাল শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪০ টাকা ১০ পয়সা ও ১০৩ টাকা ৪০ পয়সা।

 

সম্পর্কিত খবর