শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৮৭ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

সিদ্ধান্ত অনুসারে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থে ময়মনসিংহের ভালুকায় বিদ্যমান কারখানায় ব্লেন্ডেড ইয়ার্ন উৎপাদনের সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি সংগৃহীত অর্থের কিছু অংশ উচ্চসুদের ঋণ পরিশোধে ব্যয় করা হবে। পাঁচ বছরের মধ্যে পুরোপুরি অবসায়নযোগ্য এ প্রেফারেন্স শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটি রূপান্তরযোগ্য নয়। নির্ধারিত হারে অর্ধবার্ষিক ভিত্তিতে প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ দেয়া হবে।

জানতে চাইলে এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, উৎপাদিত ব্লেন্ডেড ইয়ার্ন এনভয়ের নিজস্ব কারখানায় ফ্যাব্রিকস তৈরি কাজে লাগানো হবে। আগামী বছরের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এনভয় টেক্সটাইলসের ইপিএস হয়েছে ২১ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকায়।

সর্বশেষ ৩০ জুন ২০২১ হিসাব বছরে ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে এরই মধ্যে ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। সেই হিসাবে আলোচ্য হিসাব বছরের মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ পাচ্ছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ২৭ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৫ নভেম্বর।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৪ কোটি ৮১ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৭ দশমিক ৬২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৬ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৬ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

 

সম্পর্কিত খবর