শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

উত্তরাখণ্ডে তুষারধস, মিলল ১১ পর্বতারোহীর মৃতদেহ

ভয়াবহ তুষারধসে ভারতের উত্তরাখণ্ডের লামখাগা পাসে আটকা পড়া ১৭ পর্বতারোহীর একটি দলের ১১ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটক, গাইড ও পোর্টারদের নিয়ে গঠিত ১৭ জনের দলটি গত সোমবার (১৮ অক্টোবর) পথ হারিয়ে ফেলেছিল। বুধবার তাদের খোঁজে ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। হেলিকপ্টারের সহায়তা নিয়ে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরাও পর্বতারোহীদের উদ্ধার অভিযানে নামেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুঁতে অবস্থিত লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌরে। সেখানেই ট্রেক করতে গিয়েছিল ১৭ জনের দলটি।

উদ্ধারকারী দল বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে চারটি মৃতদেহ পায়; একইদিন ১৬ হাজার ৮০০ ফুট উঁচু থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার ১৬ হাজার ৫০০ ফুট উঁচু থেকে আরও ৫টি মৃতদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের মৃতদেহ মেলে।

মৃতদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে; জীবিত উদ্ধার দুইজনকে হারসিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উত্তরকাশির জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের খোঁজে অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত খবর