শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঈদের ছুটিতে খোলা থাকবে যে প্রতিষ্ঠান

আসন্ন ঈদুল ফিতরের টানা ছুটিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত সাপ্তাহিক ও ঈদের ছুটির দিনগুলোতে কাস্টম হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেবল ঈদের দিন সব ধরনের শুল্ক স্টেশন বন্ধ থাকবে।

সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এবং বন্দরগুলোতে পণ্যজট এড়াতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব দপ্তরে এই নিয়ম কার্যকর হবে

এই নির্দেশনা বাস্তবায়ন করতে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, পানগাঁও, বেনাপোল, আইসিডি ও কমলাপুর কাস্টম হাউসের কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।

ব্যবসায়ীদের জন্য সুবিধা

সাধারণত দীর্ঘ ছুটিতে বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে, যার ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

এনবিআরের এই উদ্যোগের ফলে পোশাকশিল্পসহ বিভিন্ন খাতের কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া সহজতর হবে। ছুটির দিনগুলোতে সীমিত জনবল নিয়ে কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন ও পণ্য ছাড়ের কাজ সম্পন্ন করবেন।

সম্পর্কিত খবর