শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারকে ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে জেকা বাজার লিমিটেড নামে অবৈধ একটি ই-কমার্স প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার নান্নু টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল কমার্স নীতিমালা ২০২১ অনুযায়ী অনলাইনে এমএলএম বিজনেস অবৈধ। তাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগমের নির্দেশনায় জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে ‌‘জেকা বাজার লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার বিরোধী কাজ পরিলক্ষিত হওয়ায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পর্কিত খবর