শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইয়াবা সেবন নিয়ে দুই বন্ধুর ঝগড়া, চাপাতির কোপে প্রাণ গেলো একজনের

গাজীপুরে ইয়াবা সেবনকে কেন্দ্র বন্ধুর চাপাতির কোপে আরেক বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের মধ্য ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ সাজ্জাদ হোসেন তাপস মধ্য ছায়াবীথি এলাকার আলাউদ্দিন আহমেদের ছেলে। অভিযুক্ত শেখর দাস (৪৭) একই এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে। তারা পরস্পরের বন্ধু।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সৈয়দ সাজ্জাদ হোসেন তাপস এবং অভিযুক্ত শেখর দাস পরস্পর বন্ধু। তারা দুজনেই দীর্ঘদিন ধরে ইয়াবার নেশায় আসক্ত। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শেখর তার বন্ধু সাজ্জাদের বাসায় এসে দুজন মিলে ইয়াবা সেবন করেন। ভোর সাড়ে ৫টার দিকে ইয়াবা সেবনকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাজ্জাদ তার ঘরে থাকা চাপাতি দিয়ে শেখর দাসকে আঘাত করেন। পরে চাপাতি ছিনিয়ে নিয়ে সাজ্জাদকে কুপিয়ে জখম করেন শেখর।

তিনি আরও বলেন, ঘটনার সময় চিৎকার শুনে ঘরের লোকজন এসে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাপসের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদের মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অভিযুক্ত শেখর দাস পুলিশ পাহারায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করবেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

সম্পর্কিত খবর