শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৬০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ারহোল্ডাররা। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০-২১ হিসাব বছরের জন্য ১৬০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের ১৬০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করা হয়। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৮ জানুয়ারি।

সভায় ইস্টার্ন লুব্রিক্যান্টসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক খালিদ আহম্মেদ, মো. লাল হোসেন, স্বতন্ত্র পরিচালক অ্যাডভোকেট মুন্সী গোলাম মোস্তফা ও মো. কামরুল হাসান, শেয়ারহোল্ডার পরিচালক কাজী নাজিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রাশেদ কাউছার, কোম্পানি সচিব আলী আবছার, সিএফও মো. রেজাউল করিম সিদ্দিকী এতে অংশ নেন।

সম্পর্কিত খবর