down of head

ইসলামী ব্যাংক হাসপাতালে ঈদ পুনর্মিলনী

ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়া পল্টন কর্তৃক আয়োজিত কর্মরত স্টাফদের নিয়ে অদ্য ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার কামার উদ্দিন মুজাক্কির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার সম্মানিত আমির জনাব শাহীন আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ জনাব কাজী মোঃ শাহে আলম।

প্রশাসনিক কর্মকর্তা জনাব মনিরুজ্জামানের পরিচালনায় উক্ত প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ বেলাল হোসেনসহ বিভাগীয় ইনচার্জবৃন্দ।

সম্পর্কিত খবর