ইসলামপুরে মিনা- আজাদ- মফিজ ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরন
আসন্য ঈদুল ফিতর উপলক্ষে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মিনা- আজাদ- মফিজ ফাউন্ডেশন।
ঈদ উপহার সামগ্রীতে ছিল শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, তেল, ডাল, মুড়িসহ নগদ অর্থ।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসা ও নূরানী হাফিজিয়া মহিলা মাদরাসায় নগদ চেক বিতরণ করেন।
(১৮ মার্চ ২০২৬) ইসলামপুর বাজারের লোহানী বাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল খালেক।
ঈদ উপহার সামগ্রী বিতরণ পরিচালনা করেন
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান লোহানী সোহাগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাহফুজুর রহমান খান লোহানী মিলন, ২নং ওয়ার্ড কমিশনার মোঃ মুনতাসির খান লোহানী সিয়াম, মোঃ সাব্বির খান লোহানী মতি এবং মোঃ নুন খান লোহানী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবে ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীত করেন আল আমিন খান লোহানী ও কাইফ খান লোহানী।


