শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১

ইরানের একটি কয়লা খনিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন।

রোববার দেশটির গণমাধ্যম জানিয়েছে, বছরে দেশটির সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

সরকারি আইআরএনএ বার্তা সংস্থা জানিয়েছে, পূর্ব ইরানের তাবাস খনিতে বিস্ফোরণে মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে ৩০ থেকে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আরও ২০ জন আহত হয়েছেন।

ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে, শনিবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। দক্ষিণ খোরাসান প্রদেশের ওই কয়লা খনিতে এ সময় প্রায় ৭০ শ্রমিক ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিথেন গ্যাসের লিকেজ থেকে খনির দুটি ব্লকে বিস্ফোরণ ঘটে। যেটির মালিকানাধীন ইরানি প্রতিষ্ঠান মাদানজু।

রাষ্ট্রীয় টিভি সম্প্রচার করেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাবাসে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আইআরএনএ অনলাইন ফুটেজে কিছু মরদেহ দেখিয়েছে, মরদেহগুলোর শরীরে কাজের পোশাক পরা।

দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাত রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, উদ্ধারকারী দলগুলো বাকি মরদেহ উদ্ধারে কাজ করছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি বলেছেন, বিস্ফোরণটি খনিতে গ্যাসজনিত কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে রাষ্ট্রীয় টিভির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মারাত্মক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন

সম্পর্কিত খবর