শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইরানের সাবেক প্রেসিডেন্ট বনি সদর মারা গেছেন

ইরানের সাবেক প্রেসিডেন্ট আবুল হাসান বনি সদর ফ্রান্সের প্যারিসে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তিনি ছিলেন ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বনি সদরের দাপ্তরিক ওয়েবসাইটের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৮০ সালের জানুয়ারিতে। ইসলামি বিপ্লবীদের সহযোগিতায় প্রেসিডেন্ট হওয়ার আগে তার উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছু সময় গড়ানোর পরই কট্টরপন্থি আলেমদের সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে তিনি ফ্রান্সে পালিয়ে যেতে বাধ্য হন।

নির্বাসিত অবস্থায় বনি সদরের জীবন কেটেছে প্যারিসের নিকটবর্তী ভার্সাইয়ে। তার পরিবার তাকে ভার্সাইয়েই দাফন করতে চায় বলে জানিয়েছেন সদরের দীর্ঘ দিনের সহকারী পাকনেজাদ জামালউদ্দিন।

 

সম্পর্কিত খবর