শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইরানের সঙ্গে আলোচনা চলবে: সৌদি আরব

ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

ফরাসি একটি সংবাদমাধ্যমকে গত শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

ফ্রান্স-২৪ নামে ওই ফরাসি সংবাদমাধ্যমকে প্রিন্স ফয়সাল বলেন, এরই মধ্যে দুই দেশের মধ্যে চার দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও উভয়পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনা অব্যাহত রাখার কথা বললেও ইরানের পরমাণু সমঝোতা নিয়ে নিজ দেশের জোরালো আপত্তির কথা জানান প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

লেবাননের সঙ্গে রিয়াদের সাম্প্রতিক কূটনৈতিক দ্বন্দ্ব নিয়েও কথা বলেন প্রিন্স ফয়সাল। সৌদি আরব ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে সংকট তৈরি করেছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এমন সমালোচনা প্রত্যাখ্যান করেন তিনি। লেবাননে হিজবুল্লাহর আধিপত্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটির সঙ্গে রিয়াদের কোনো সমস্যা নেই। তবে তাদের নিজেদেরই সমস্যা রয়েছে।

প্রিন্স ফয়সাল লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে দেশটিতে হিজবুল্লাহর প্রভাব মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, হিজবুল্লাহ বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণের তদন্ত আটকে দিতে সর্বাত্মক চেষ্টা করছে বলে প্রতীয়মান হচ্ছে। তবে রিয়াদ এই ভয়ানক ট্র্যাজেডির একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।

সৌদি আরব ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করছে, এমন খবরও অস্বীকার করেন প্রিন্স ফয়সাল। তবে সামরিক ও কূটনৈতিক উভয় দিক থেকেই অচলাবস্থার কথা স্বীকার করেন তিনি।

সম্পর্কিত খবর