শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইন্টারন্যাশনাল লিজিংয়ের এজিএম অনুষ্ঠিত

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন ঘোষিত লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত এজিএমে কোম্পানিটিতে সুপ্রিম কোর্টের নিয়োগ করা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলাম, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. এনামুল হাসান, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান ও কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এজিএমে কোম্পানিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেন, ২০২০ সালের ১ জুন থেকে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ঋণ পুনঃতফসিলীকরণ ও বকেয়া কিস্তি বাবদ ১৬৬ কোটি টাকা আদায় হয়েছে। এ সময়ে ২ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করার পাশাপাশি আসল ও সুদসহ ১ হাজার ৮৯২ জন গ্রাহককে মেয়াদি আমানতের ১১৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এ সময়ে ৫৩২টি আমানত হিসাবের ৮৬ কোটি টাকা পুরোপুরি নগদায়ন এবং ১ হাজার ৬০০ কোটি টাকার আমানত নবায়ন করা হয়েছে। অর্থ সাশ্রয়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে।

 

 

সম্পর্কিত খবর