শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইকুয়েডরে ভূমিধসে নিহত ২২

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। গত সোমবার (৩১ জানুয়ারি) দেশটির রাজধানী কুইটোতে ভূমিধসের এই ঘটনা ঘটে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কুইটোর মেয়র সান্টিয়াগো গুয়ারদেরাস জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন। বেশ কয়েকজন নিখোঁজও রয়েছেন।

রয়টার্স বলছে, প্রবল বৃষ্টিপাতের পর গত সোমবার রাতে ইকুয়েডরের রাজধানী কুইটোতে ভূমিধসের ঘটনা ঘটে। সেসময় কাদা-মাটি ও পাথরে সেখানকার বাড়ি-ঘর ও রাস্তা ঢেকে যায় এবং বিদ্যুৎ সেবা ব্যহত হয়। এতে অনেকে তাদের বাড়ি-ঘরে আটকা পড়েন এবং হতাহতের এই ঘটনা ঘটে।

ভূমিধসের একদিন পর মঙ্গলবারও শহরের বহু বাড়ি-ঘর ও রাস্তা কাদার নিচে ছিল এবং আটকে পড়া মানুষকে উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স।

মেয়র সান্টিয়াগো গুয়ারদেরাস মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ২২ জনের মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এছাড়া আরও ৪৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২০ জন নিখোঁজ রয়েছেন বলে শোনা যাচ্ছে।’

গত সোমবার রাতে ভূমিধসের ঘটনার পর তাৎক্ষণিকভাবে ৯ জন নিখোঁজ এবং ৩২ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার সময় গড়াতেই হতাহত ও নিখোঁজদের সংখ্যা বাড়তে থাকে। নিখোঁজ মানুষদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন কুইটোর বাসিন্দা আলবা কোটাকাচি।

অবশ্য কুইটোতে আরও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষও সেই সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত নিরাপদ আশ্রয়ে রেখেছে স্থানীয় প্রশাসন। এছাড়া কাদায় পরিপূর্ণ রাস্তা পরিষ্কারের কাজও চলছে।

রয়টার্স বলছে, ইকুয়েডরের বিভিন্ন জায়গায় বর্তমানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত বাড়ি-ঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সম্পর্কিত খবর