শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেন সংকট; মুখ খুললেন শিনজো অ্যাবে

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রুশ সৈন্যরা। তিন দিক থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতির কথা শোনা যাচ্ছে। এবার ইউক্রেন সংকট প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

ইউক্রেন সংকটের প্রভাব নিয়ে গতকাল রবিবার টিভি সাক্ষাৎকারে আলোচনা করার সময় তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়া যে পরিস্থিতি সৃষ্টি করেছে সে ধরনের পরিস্থিতি এড়াতে সরকারের উচিত যুক্তরাষ্ট্রকে জাপানে পারমাণবিক অস্ত্রের ঘাঁটি নির্মাণ করার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা।

পশ্চিমা দেশগুলো ও জাপানের আশঙ্কা, তাইওয়ান কিংবা পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপ দখল করতে পারে চীন। অ্যাবে আরও বলেন, বিশ্বের নিরাপত্তা কীভাবে বজায় রাখা হয় তা বোঝা প্রয়োজন। সে বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি তার ওপর আলোচনা বন্ধ করা উচিত নয়। নিরাপত্তা বজায় রাখতে জাপানের বিভিন্ন উপায় নিয়ে ভাবনা চিন্তা করা উচিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা মেরে জাপানের দুটি শহর ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্র। সেই ঘটনার পর জাপান প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, তারা কখনো তাদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখবে না, উৎপাদন করবে না কিংবা মোতায়েন করবে না।

অ্যাবে ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত চীনকে এটা স্পষ্ট করে দেওয়া যে, চীন তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তা প্রতিহত করবে।’

 

সম্পর্কিত খবর